যে খাবার খেলে চুল পড়া বেড়ে যায় - Jenia Chowdhury

Jenia Chowdhury

Jenia

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 27 September 2021

যে খাবার খেলে চুল পড়া বেড়ে যায়

 

অল্প বয়সেই অনেকের চুল পড়ে যায়। চুল নানা কারণে পড়ে যেতে পারে। তবে এজন্য কিছু কিছু খাবারও দায়ী। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে বিস্তারিত- 

চিনি

প্রচুর চিনি বা মিষ্টিজাতীয় পদার্থ খান কি? তাহলে কিন্তু এটিই হতে পারে আপনার চুল পড়ার কারণ। অতিরিক্ত চিনি খাওয়ার কারণে টাকও হয়ে যেতে পারে। তাই মিষ্টি ভালবাসলেও পরিমাণ নিয়ন্ত্রণ করে খান।

ময়দা

বাড়িতে লুচি-পরোটা হামেশাই খাচ্ছেন? ময়দা দিয়ে তৈরি এই লুচি বা পরোটাই কিন্তু আপনার চুলের ক্ষতি করছে। কারণ এতে থাকা গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই-এর পরিমাণ হরমোনের সমতা নষ্ট করে। ফলে তা থেকে চুল উঠে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কেবল ময়দা নয়, একই কারণে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে পাঁউরুটিও।

অ্যালকোহল 

তরল পানীয়তে চুমুক দেওয়ার সময়ে ভাবছেন কি তা থেকে চুলের এত বড় ক্ষতি হতে পারে? গবেষণা কিন্তু সেই রকমই বলছে। অতিরিক্ত মদ্যপান করলে হেয়ার ফলিকল নষ্ট হয়। কিন্তু পরিমিত মদ্যপানেও ক্ষতিগ্রস্ত হয় চুল। অ্যালকোহল চুলের স্বাভাবিক প্রোটিন কেরাটিনকে নষ্ট করে চুলকে দুর্বল করে দেয়।

ভাজাভুজি

ভাজাভুজি খেতে ভালোবাসে না এমন লোক পাওয়া সত্যিই মুশকিল! কিন্তু এ ধরনেরখাবার খেলে হৃদরোগের আশঙ্কা ও ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি চুল পড়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়। ভাজাভুজি খেলে মাথার ত্বক বেশি তৈলাক্ত হয়ে যায় এবং মাথার ত্বকের ছিদ্রগুলোও বন্ধ হয়ে যায়। এর ফলে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages